Saturday, November 14, 2026
Homeঅর্থনিতিদেশে ১১ দিনে রেমিট্যান্স এলো দেড় বিলিয়ন ডলারের বেশি

দেশে ১১ দিনে রেমিট্যান্স এলো দেড় বিলিয়ন ডলারের বেশি

চলতি মাসের প্রথম ১১ দিনে দেশে ১৫২ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা বৈদেশিক মুদ্রার বাজারে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনছে।

গত বছরের একই সময়ে এসেছিল ১২৩ কোটি ১০ লাখ ডলার। সে হিসেবে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৩ দশমিক ৯ শতাংশ।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ১১ নভেম্বর দেশে এসেছে ১১ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১৩৮ কোটি ডলার। সে হিসাবে বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ২ শতাংশ। সে হিসাবে অর্থবছরের শুরু থেকে ১০ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্সপ্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৪ শতাংশ।

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments