Sunday, November 15, 2026
Homeপ্রবাসীলিবিয়া থেকে ৩০৯ জন বাংলাদেশি নাগরিকের সফল প্রত্যাবাসন

লিবিয়া থেকে ৩০৯ জন বাংলাদেশি নাগরিকের সফল প্রত্যাবাসন

লিবিয়া থেকে ৩০৯ জন বাংলাদেশি নাগরিকের সফল প্রত্যাবাসন

বাংলাদেশ দূতাবাস, লিবিয়া-এর তত্ত্বাবধানে এবং লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকারের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় ত্রিপলী থেকে স্বেচ্ছায় দেশে ফেরার আগ্রহী ৩০৯ জন বাংলাদেশি নাগরিককে ২৩ অক্টোবর ২০২৫ তারিখে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
প্রত্যাবাসিত অভিবাসীরা ২৪ অক্টোবর ২০২৫ তারিখ সকাল ০৯:৩০টায় ফ্লাই ওইয়া এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর YI5040-এর মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। এটি লিবিয়া সরকারের সহযোগিতায় পরিচালিত দ্বিতীয় চার্টার ফ্লাইট।
মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার দূতাবাস প্রাঙ্গণে অভিবাসীদের বিদায় জানান। এ সময় দূতাবাসের প্রথম সচিব (শ্রম) জনাব মোঃ রাসেল মিয়া এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত বলেন,
 “বাংলাদেশ দূতাবাস লিবিয়ায় অবস্থানরত অভিবাসীদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক নিবন্ধিত অভিবাসীদের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”
তিনি আরও জানান,
“গত ০৯ অক্টোবর প্রথম দফায় ৩০৯ জন এবং আজ দ্বিতীয় দফায় আরও ৩০৯ জনকে দেশে পাঠানো সম্ভব হয়েছে। ভবিষ্যতে কেউ যেন অনিয়মিত পথে বিদেশে না যায়; বরং বৈধ উপায়ে, প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের মর্যাদা ও উন্নয়নে অবদান রাখে।”
রাষ্ট্রদূত লিবিয়ার জাতীয় ঐক্যমত্যের সরকার, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, আগামী ৩০ অক্টোবর ২০২৫ তারিখে মিসরাতা ও ত্রিপলী থেকে আরও তিনশতাধিক নিবন্ধিত বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে দূতাবাস সক্রিয়ভাবে কাজ করছে।
জনকল্যাণে দূতাবাস। 🇧🇩
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments