দক্ষিণ আফ্রিকায় প্রখ্যাত চিকিৎসক ডা. সমির সাহার পরলোকগমন
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ প্রবাসী বিশিষ্ট বাংলাদেশি চিকিৎসক ডা. সমির সাহা (এস কে সাহা) আর নেই।
গত শনিবার ১৮ অক্টবর সকালে জোহানেসবার্গের হেলেন জোসেফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ডা. সাহা দীর্ঘদিন ধরে পরিবারসহ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বসবাস করছিলেন এবং স্থানীয় প্রবাসী সমাজে তিনি ছিলেন অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধেয় মুখ। তাঁর মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
শ্রদ্ধাভরে স্মরণ করছি এই প্রিয় চিকিৎসককে, যিনি জীবনের শেষ দিন পর্যন্ত মানবসেবায় নিয়োজিত ছিলেন।

