Sunday, November 15, 2026
Homeফিচারচিকিৎসা র জন্য নির্মিত ২৫০ শয্যা বান্দরবান সদর হাসপাতাল ৬ বছরেও চালু...

চিকিৎসা র জন্য নির্মিত ২৫০ শয্যা বান্দরবান সদর হাসপাতাল ৬ বছরেও চালু হয়নি

চিকিৎসা সেবার জন্য নির্মিত, বান্দরবানের লক্ষাধিক মানুষের ২৫০ শয্যা হাসপাতাল নির্মাণ কাজ শেষ হলেও চালু করা যাচ্ছে না দীর্ঘ ৬ বছরেও। প্রশাসনিক নানা  জটিলতায় এ হাসপাতাল ভবনটি পড়ে রয়েছে অচলাবস্থায়। ফলে প্রতিদিনই শয্যা সংকটসহ নানা সমস্যায় পড়তে হচ্ছে সেবা নিতে আসা সাধারণ রোগীদের।

এদিকে ১০০ শয্যার এ হাসপাতালটিতে নেই আইসিইউ কিংবা সিসিইউ’র মতো জরুরি সেবা। ফলে সামান্য জটিল রোগের ক্ষেত্রেও রোগীদের রেফার করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এতে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষেরা।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, রোগীদের দুর্দশা লাঘবে ২০১৯ সালে ৩৬ কোটি টাকা ব্যয়ে ১০০ শয্যার হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করে সরকার। সে অনুযায়ী ৩৬ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে স্বাস্থ্য অধিদপ্তরে প্রকৌশল শাখা থেকে শুরু হয় নতুন ভবনের নির্মাণ কাজ। যেখানে রাখা হয় আধুনিক সুযোগ-সুবিধা  আইসিইউ, সিসিইউ, আইসোলেশন ওয়ার্ড, সার্জারি ইউনিট, গাইনি ওয়ার্ডসহ আধুনিক চিকিৎসা অবকাঠামো।

এদিকে, নির্ধারিত সময়ে ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হলেও প্রশাসনিক অনুমোদন ও জনবল নিয়োগ সম্পন্ন না হওয়ায় তা চালু করা যাচ্ছে না। ফলে লাখো মানুষের স্বাস্থ্যসেবা উন্নয়নের সম্ভাবনা মুখ থুবড়ে পড়ে আছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, নতুন এ হাসপাতালটি চালু হলে শয্যা সংকট লাঘব হবে এবং স্বাস্থ্যসেবার মান বাড়বে।

চিকিৎসা নিতে আসা ছাইগ্যার বাসিন্দা নুর মোহাম্মদ   বলেন, হাসপাতালের কেবিন খালি না থাকায় মেঝেতেই থাকতে হচ্ছে। আমার মত অনেক রোগীকে মেঝেতে রাখা হয়। নতুন ভবনটি চালু হলে অন্তত শয্যার অভাব কিছুটা হলেও দূর হবে।

কালাঘাটার সুভাষ দাশ বলেন, পুরাতন ভবনে আইসিইউ-সিসিইউ না থাকায় আমাদের ছোটখাটো সমস্যাতেও চট্টগ্রাম যেতে হয়। অথচ নতুন ভবনে সে  সুবিধা রয়েছে। সেটি চালু করলে সেবার মান বাড়বে বলে আমার মনে হয়।

রুমা থেকে আসা পাইন্দু হেডম্যান পাড়ার বাসিন্দা ছোহ্লামং মার্মা বলেন, আমার স্ত্রীর দীর্ঘদিন ধরে মাথা ব্যথার কারণে হসপিটালে আসছিলাম ডাক্তার দেখাতে। কিন্তু এখানে পরীক্ষা-নীরিক্ষার জন্য আধুনিক চিকিৎসা সরঞ্জাম না থাকায় আমাকে চট্টগ্রাম মেডিকেলে যেতে হচ্ছে।

সুত্র : যুগান্তর

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments