Sunday, November 15, 2026
Homeবাংলাদেশমামুন নামের এক ব্যাক্তি রাজধানীতে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে নিহত

মামুন নামের এক ব্যাক্তি রাজধানীতে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে নিহত

আজ সকাল ১১টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কাছে মামুন কে বুকে গুলি করে অজ্ঞাত কিছু ব্যক্তি।

এতে তিনি গুরুতর আহত হন এবং ঢাকা মেডিকেলের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের ডেপুটি কমিশনার (ডিসি) আহসান উদ্দিন সামি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নিহত মামুন একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।’

তিনি আরও বলে, ‘যারা গুলি চালিয়েছে আমরা তাদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’

নিহতের পূর্ব পরিচিত ফাইজুল হক অপু জানান, আজ সকালে মামুন এর ফোন থেকে তাকে কল করে ঘটনাটি জানানো হয়।

এরপর তিনি কাকরাইল থেকে ঢাকা মেডিকেলে এসে মামুনের পরিচয় শনাক্ত করেন।

ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, আজ সকাল ১১টার দিকে তাদের হাসপাতালের সামনের গোলাগুলির ঘটনা ঘটে। শব্দ শুনে হাসপাতালের মেইন গেটের সামনের এসে একজনকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন তারা।

তিনি আরও জানান, সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিজেদের হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে

সূত্র : ডেইলি স্টার

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments