Sunday, November 15, 2026
Homeফিচারনির্বাচনী প্রচারণায় নিষিদ্ধ করেছে পোস্টার এর ব্যাবহার

নির্বাচনী প্রচারণায় নিষিদ্ধ করেছে পোস্টার এর ব্যাবহার

নির্বাচনী প্রচারণায় প্রথমবারের মতো পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ড্রোন ব্যবহার এবং বিদেশে প্রচারণা চালানোতেও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার একেবারেই নিষিদ্ধ করা হয়েছে।

বিধিমালা অনুযায়ী, পরিবেশ দূষণ রোধ ও ব্যয় নিয়ন্ত্রণের জন্য নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার একেবারেই নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া প্রার্থীর পক্ষে ২০টির বেশি বিলবোর্ড, ব্যানার বা ফেস্টুন ব্যবহার করা যাবে না।

ইসি জানিয়েছে, ‘ড্রোন ব্যবহার ও বিদেশে প্রচারণা কার্যক্রমে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে।’

নতুন বিধিমালায় সামাজিক যোগাযোগমাধ্যমেও কঠোর নিয়ন্ত্রণ আনা হয়েছে। অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রচারণা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

প্রার্থীদের এখন থেকে আচরণবিধি মেনে চলার অঙ্গীকারনামা ইসিতে জমা দিতে হবে। এছাড়া প্রথমবারের মতো সব প্রার্থীকে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে হবে।

বিধিমালা লঙ্ঘন করলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। কোনো প্রার্থী আচরণবিধি ভঙ্গ করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা হতে পারে। রাজনৈতিক দলের ক্ষেত্রেও দেড় লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে তদন্তের পর প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতাও ইসিকে দেওয়া হয়েছে। সুত্র : যুগান্তর

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments