Sunday, November 15, 2026
Homeফিচারমালদ্বীপে দুর্ঘটনায় আহত প্রবাসী কর্মী সেলিমের দেশে ফেরার ব্যবস্থা করলেন হাইকমিশনার ড....

মালদ্বীপে দুর্ঘটনায় আহত প্রবাসী কর্মী সেলিমের দেশে ফেরার ব্যবস্থা করলেন হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম

মালদ্বীপে দুর্ঘটনায় আহত প্রবাসী কর্মী সেলিমের দেশে ফেরার ব্যবস্থা করলেন হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম

মালদ্বীপে কর্মস্থলে দুর্ঘটনায় আহত প্রবাসী বাংলাদেশি কর্মী জনাব সেলিমের দেশে ফেরার জন্য বিমান টিকিট হস্তান্তর করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। গতকাল () তিনি মালেতে অবস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে গিয়ে আহত জনাব সেলিমের খোঁজখবর নেন এবং তার হাতে টিকিট তুলে দেন।

প্রবাসী
হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে গিয়ে আহত জনাব সেলিমের খোঁজখবর নেন এবং তার হাতে টিকিট তুলে দেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে এয়ার টিকিট প্রদান করা হয়।

এ সময় হাইকমিশনের কল্যাণ সহকারী জনাব মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। জনাব সেলিম ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা। তিনি মালদ্বীপে নির্মাণ কাজে নিয়োজিত অবস্থায় দুর্ঘটনায় গুরুতর আহত হন। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য দেশে ফেরার পরামর্শ দেন। তার পাসপোর্ট না থাকায় বাংলাদেশ হাইকমিশন বিনামূল্যে ট্রাভেল পারমিট প্রদান করে দেশে ফেরার ব্যবস্থা করে দেয়।

মান্যবর হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম জনাব সেলিমের দ্রুত সুস্থতা কামনা করেন এবং বলেন, মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পাশে থেকে তাদের চিকিৎসা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে হাইকমিশন সর্বদা সচেষ্ট থাকবে।

আজ জনাব সেলিম মালদ্বীপ থেকে বাংলাদেশে ফিরে যাচ্ছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments