Sunday, November 15, 2026
HomeফিচারProbashiTV প্রবাসী টিভি-এর পক্ষ থেকে BOESL এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ সাইফুল ইসলাম...

ProbashiTV প্রবাসী টিভি-এর পক্ষ থেকে BOESL এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ সাইফুল ইসলাম এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়

আজ ProbashiTV প্রবাসী টিভি-

এর পক্ষ থেকে জনাব Md. Saiful Islam, ম্যানেজিং ডিরেক্টর (অতিরিক্ত সচিব), বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (BOESL), মন্ত্রণালয়– প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জনাব Md. Shawkat Ali, ম্যানেজিং ডিরেক্টর (ইনচার্জ) ও যুগ্ম সচিব, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (BOESL)।

সাক্ষাৎকালে গণমাধ্যমের প্রচার-প্রসার, প্রবাসীদের সার্বিক সেবা সম্প্রসারণ এবং BOESL-এর কার্যক্রম আরও গতিশীল করতে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনার এক পর্যায়ে জনাব শওকত আলী BOESL-এর একটি বই Probashi TV প্রবাসী টিভিকে উপহার হিসেবে প্রদান করেন। একইসাথে Probashi TV প্রবাসী টিভির পক্ষ থেকে সম্পাদক প্রেমিত খন্দকার সৌজন্য উপহার তুলে দেন।

ProbashiTV
ProbashiTV প্রবাসী টিভির পক্ষ থেকে সম্পাদক প্রেমিত খন্দকার সৌজন্য উপহার তুলে দেন।

উভয় পক্ষ ভবিষ্যতে প্রবাসী কর্মীদের কল্যাণে যৌথ উদ্যোগ, তথ্য আদান-প্রদান এবং সহযোগিতা আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।

প্রবাসী টিভি
সারা বিশ্বে বাংলাদেশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments