Sunday, November 15, 2026
Homeখেলাধুলাসৌদি আরবের ‎রিয়াদে অনুষ্ঠিত ৬ষ্ঠ ইসলামীক সলিডারিটি গেমস ভারোত্তোলনে ৩ তিন ব্রোঞ্জ...

সৌদি আরবের ‎রিয়াদে অনুষ্ঠিত ৬ষ্ঠ ইসলামীক সলিডারিটি গেমস ভারোত্তোলনে ৩ তিন ব্রোঞ্জ জয়ে দেশের গৌরব মার্জিয়া আক্তার ইকরার

সৌদি আরবের ‎রিয়াদে অনুষ্ঠিত ৬ষ্ঠ ইসলামীক সলিডারিটি গেমস

সৌদি আরবের ‎রিয়াদে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ভারোত্তোলনের ৫৩ কেজি ওজন শ্রেণিতে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের মারজিয়া। এই ইভেন্টে সোনা জিতেছেন তুরস্কের জানসেল ওজকেন। রুপা জেতেন ইন্দোনেশিয়ার বাসিলিয়া।

সৌদি আরবের ‎রিয়াদে অনুষ্ঠিত ৬ষ্ঠ ইসলামীক সলিডারিটি গেমস

‎বাংলাদেশের মারজিয়া প্রথমে ৫৩ কেজি স্ন্যাচে ৭২ কেজি ওজন তোলেন। এরপর ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ৯১ কেজি ওজন। সবশেষে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৬৩ কেজি ওজন তুলেছেন মারজিয়া। তাতে তিন ক্যাটাগরি থেকেই তিনটি ব্রোঞ্জ পদক পেয়েছেন সেনাবাহিনীর এই ভারোত্তোলক।

‎একইদিন বাংলাদেশের আরও দুই ভারোত্তোলকের খেলা ছিল। ৪৮ কেজি ওজন শ্রেণিতে পঞ্চম হয়েছেন মোসাম্মত বৃষ্টি, ৬০ কেজি ওজন শ্রেণিতে ষষ্ঠ আশিকুর রহমান।

মারজিয়ার (মাঝে) গেমসে অংশ নেওয়া ক্রীড়াবিদ ও কর্মকর্তা–কোচেরা
মারজিয়ার (মাঝে) গেমসে অংশ নেওয়া ক্রীড়াবিদ ও কর্মকর্তা–কোচেরাবাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন

‎ইসলামিক সলিডারিটি গেমসে এ নিয়ে দশটি পদক জিতল বাংলাদেশ। ২০২২ সালে তুরস্কে হওয়া এই গেমসে আর্চারি থেকে এক রুপা, দুই ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ। ২০১৭ সালে আজারবাইজানের বাকুতে শুটিং থেকে একটি করে সোনা, রুপা, ব্রোঞ্জ ও রেসলিং থেকে একটি ব্রোঞ্জ পদকও এসেছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments