শ্রীলংকায় এবারের সফরে দারুণ সফল বাংলাদেশ।
এবারের সফরে শ্রীলংকাকে তাদের মাঠে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। শ্রীলংকার মাঠে টি-টোয়েন্টি সিরিজ এই প্রথম জিতল বাংলাদেশ ক্রিকেট টিম।
ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ১৫৪ রান করেও বাংলাদেশ হেরে যায় ৭ উইকেটে। দ্বিতীয় ম্যাচে লিটন দাসের ৫০ বলে খেলা ৭৬ রানের ইনিংসে ভর করে ১৭৭ রান করে রিশাদ হোসেন, শরিফুল ও সাইফউদ্দিনদের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলংকাকে ৯৪ রানে গুঁড়িয়ে দিয়ে ৮৩ রানের বিশাল ব্যবধানে জয় সিরিজে সমতায় ফেরে বাংলাদেশ।
আজ বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শেখ মেহেদি হাসানের দুর্দান্ত বোলিংয়ে শ্রীলংকাকে ১৩২ রানে থামিয়ে ২১ বল হাতে রেখে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৩২/৭ (নিসাঙ্কা ৪৬, কুসাল মেন্ডিস ৬, কুসাল পেরেরা ০, চান্দিমাল ৪, আসালাঙ্কা ৩, কামিন্দু মেন্ডিস ২১, শানাকা ৩৫, ভ্যান্ডারসে ৭, থিকশানা ৬; শরিফুল ৪-০-৫০-১, মেহেদি ৪-১-১১-৪, মুস্তাফিজ ৪-০-১৭-১, তানজিম ২-০-২৩-০, শামীম ২-০-১০-১, রিশাদ ৪-০-২০-০)
বাংলাদেশ: ১৬.৩ ওভারে ১৩৩/২ (পারভেজ ০, তানজিদ ৭৩*, লিটন ৩২, হৃদয় ২৭*; থুসারা ৩-০-২৫-১, বিনুরা ২-০-১১-০, থিকশানা ৩.৩-০-৩০-০, আসালাঙ্কা ১-০-১৬-০, ভ্যান্ডারসে ৪-০-২৯-০, কামিন্দু ৩-০-২১-১)
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: শেখ মেহেদি হাসান
ম্যান অব দা সিরিজ: লিটন কুমার দাস
সিরিজ: তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী

