সৌদিয়া এয়ারলাইন্সে দেশে ফেরেন বরিশালের যুবক মোহাম্মদ সৌরভ। ধারণা করা হচ্ছে, তিনি সৌদি আরবে কারাবন্দি ছিলেন এবং সেখানেই মানসিক ভারসাম্য হারান। দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে লক্ষ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে আর্মড পুলিশ তাঁকে হেফাজতে নেয়।
তাঁর পরিচয়:
নাম: মোহাম্মদ সৌরভ
জেলা: বরিশাল
অবস্থান: আশকোনার ব্র্যাক লার্নিং সেন্টার
ডকুমেন্ট: কিছুই নেই, শুধু বোর্ডিং পাস
ব্র্যাক এখন তাঁকে সাময়িক আশ্রয় দিয়েছে। কিন্তু সবচেয়ে জরুরি—তাঁকে তাঁর পরিবারের কাছে ফেরানো।

