Sunday, November 15, 2026
Homeপ্রবাসীপররাষ্ট্রনীতি ও বাংলাদেশ সম্পর্ক বিষয়ক বিশেষ আলোচনা

পররাষ্ট্রনীতি ও বাংলাদেশ সম্পর্ক বিষয়ক বিশেষ আলোচনা

ন্যাশনাল ডিফেন্স কলেজে জাপানের পররাষ্ট্রনীতি ও বাংলাদেশ সম্পর্ক বিষয়ক বিশেষ বক্তৃতা
অদ্য, ২০ জুলাই ২০২৫, বাংলাদেশে নিযুক্ত জাপানের চার্জ দ্যা অ্যাফেয়ার্স অ্যাড ইনটারিম জনাব তাকাহাশি নাওকি (Mr. TAKAHASHI Naoki) ন্যাশনাল ডিফেন্স কলেজে (NDC) এক গুরুত্বপূর্ণ বক্তৃতা প্রদান করেন।
বক্তৃতার শিরোনাম ছিল:
“আধুনিক জাপান: পররাষ্ট্রনীতি, নিরাপত্তা ও উন্নয়ন কৌশল এবং জাপান-বাংলাদেশ সম্পর্ক”।
তিনি তাঁর বক্তব্যে জাপানের কৌশলগত নিরাপত্তা নীতি, কূটনীতি এবং “মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক (FOIP)” এর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। একই সঙ্গে তিনি জাপান-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্ব এবং উন্নয়ন সহযোগিতার বিভিন্ন দিক বিশ্লেষণ করেন।
অনুষ্ঠানে ১৮টি দেশের ৯৭ জন কোর্স সদস্য উপস্থিত ছিলেন, যারা বক্তৃতা শেষে জাপান-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সমসাময়িক আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে মতবিনিময় করেন।
এমন উচ্চপর্যায়ের কূটনৈতিক সংলাপ দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments