বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে সংগঠনের প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, প্রয়াত আব্দুল্লাহ হিল রাকিব-কে।
গতকাল ২৬ জুলাই, ২০২৫ (শনিবার)
বিজিএমইএ কমপ্লেক্স, উত্তরার নুরুল কাদের অডিটোরিয়াম
এক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।
উপস্থিত ছিলেন বিজিএমইএ এর প্রাক্তন ও বর্তমান নেতৃবৃন্দ, সদস্যগণ এবং প্রয়াত রাকিব সাহেবের পরিবার ও শুভানুধ্যায়ীরা।স্মৃতিচারণ করেন:
আনিসুর রহমান সিনহা, কুতুবউদ্দিন আহমেদ, কাজী মনিরুজ্জামান, আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ), ফারুক হাসান, খন্দকার রফিকুল ইসলাম, আফরোজা শাহীন (সহধর্মিণী) প্রমুখ।
বক্তারা মরহুমের
পোশাক শিল্পে অবদান
বন্ধ ফ্যাক্টরি চালু করে পরিবেশবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর
১০০ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যে কাজ
ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা— এসব বিষয়ে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
বিশেষ দোয়া মাহফিলেমরহুম আব্দুল্লাহ হিল রাকিব মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতরা
প্রয়াত দুই উদ্যোক্তা সুলতান আহমেদ ও কর্ণেল (অবঃ) আনোয়ারুল আজিম— এর জন্য দোয়া করা হয়।
বিজিএমইএ সভাপতি বলেন,
“তাঁর স্বপ্ন ছিল ৫০ বিলিয়ন ডলার রপ্তানি আয়—আমরা যদি তা অর্জন করতে পারি, সেটিই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি।”


