Sunday, November 15, 2026
Homeপ্রবাসীক্যাম্বোডিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মি. ফাহাদ পারভেজ বসুনিয়া সীমান্ত এলাকা থেকে...

ক্যাম্বোডিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মি. ফাহাদ পারভেজ বসুনিয়া সীমান্ত এলাকা থেকে স্থানচ্যুত হয়ে ফনম পেনে আশ্রয় নেওয়া বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন

ক্যাম্বোডিয়ায় সীমান্ত এলাকা থেকে স্থানচ্যুত বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করলেন দূতাবাসের শ্রম কাউন্সেলর
ফনম পেন, ২৮ জুলাই: আজ ক্যাম্বোডিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মি. ফাহাদ পারভেজ বসুনিয়া সীমান্ত এলাকা থেকে স্থানচ্যুত হয়ে ফনম পেনে আশ্রয় নেওয়া বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তিনি তাদের খোঁজখবর নেন এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সহযোগিতায় তাদের মাঝে খাবার ও পানীয় বিতরণ করেন।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকাগুলোতে পরিস্থিতি স্বাভাবিক হলে এসব বাংলাদেশিকে আবারও তাদের কর্মস্থলে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।
স্থানচ্যুতদের সহায়তায় স্থানীয় কমিউনিটি এবং দূতাবাস যৌথভাবে কাজ করছে বলেও জানান মি. ফাহাদ পারভেজ বসুনিয়া।
বাংলাদেশিদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে দূতাবাস প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও আশ্বস্ত করা হয়েছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments