Sunday, November 15, 2026
Homeপ্রবাসীঢাকা-দাম্মাম ফ্লাইট মাঝ আকাশ থেকে ফিরে এল শাহজালাল বিমানবন্দরে

ঢাকা-দাম্মাম ফ্লাইট মাঝ আকাশ থেকে ফিরে এল শাহজালাল বিমানবন্দরে

বিমান বাংলাদেশের ঢাকা-দাম্মাম ফ্লাইট মাঝ আকাশ থেকে ফিরে এল শাহজালাল বিমানবন্দরে
ঢাকা, ২৮ জুলাই: ঢাকা-দাম্মাম রুটে পরিচালিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকাশ থেকে ফিরে এসেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
সোমবার (২৮ জুলাই) বিকাল ৩টা ৩৩ মিনিটে বিজি-৩৪৯ ফ্লাইটটি সৌদি আরবের দাম্মামের উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে প্রায় এক ঘণ্টা আকাশে উড়ার পর বিকাল ৪টা ৩৩ মিনিটে ফ্লাইটটি ঢাকায় ফিরে আসে।
তবে ফ্লাইট ফিরে আসার কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি বিমান কর্তৃপক্ষ। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই ফ্লাইটটি ফিরে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় যাত্রীদের মাঝে কিছুটা উদ্বেগ তৈরি হলেও সবাই নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments