Sunday, November 15, 2026
Homeআন্তর্জাতিকরোমানিয়ায় এশিয়া গ্রুপের সভা ও মধ্যাহ্নভোজে বাংলাদেশ দূতাবাসের আয়োজন

রোমানিয়ায় এশিয়া গ্রুপের সভা ও মধ্যাহ্নভোজে বাংলাদেশ দূতাবাসের আয়োজন

রোমানিয়ায় এশিয়া গ্রুপের সভা ও মধ্যাহ্নভোজে বাংলাদেশ দূতাবাসের আয়োজন

বুখারেস্ট, ২৯ জুলাই ২০২৫: রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এইচ.ই. শাহনাজ গাজী এর নেতৃত্বে শেরাটন বুখারেস্ট হোটেলে এশিয়া গ্রুপ সভা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সভায় রোমানিয়ায় নিযুক্ত ১৭টি এশীয় দেশের রাষ্ট্রদূত ও সিনিয়র কূটনীতিকরা অংশগ্রহণ করেন।
উক্ত দেশগুলো হলো: বাংলাদেশ, চীন, উত্তর কোরিয়া (DPRK), ভারত, ইন্দোনেশিয়া, ইরান, জাপান, কাজাখস্তান, মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা, থাইল্যান্ড, তুরস্ক, তুর্কমেনিস্তান এবং ভিয়েতনাম।
এই গুরুত্বপূর্ণ মিলনমেলায় আঞ্চলিক সহযোগিতা, সাংস্কৃতিক আদান-প্রদান এবং যৌথ কূটনৈতিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। রোমানিয়ায় এশীয় দূতাবাসগুলোর মধ্যে ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধির লক্ষ্যে এটি ছিল একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতনামা রোমানিয়ান অর্থনীতিবিদ ও পাবলিক ফিগার ড. ড্যানিয়েল ডায়ানু, যিনি বর্তমানে রোমানিয়ান ফিসকাল কাউন্সিলের চেয়ারম্যান। “The Macroeconomic Picture of Romania in the European Context and the Chaotic International Economic Environment” শীর্ষক মূল বক্তব্যে তিনি রোমানিয়ার অর্থনৈতিক অবস্থা ও বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তুলে ধরেন।
রাষ্ট্রদূত শাহনাজ গাজী তাঁর বক্তব্যে এশিয়ার দূতাবাসগুলোর মধ্যে চলমান সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি সাংস্কৃতিক কূটনীতির ভূমিকা, আগামী Asia Cultural Festival আয়োজনের পরিকল্পনা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রোমানিয়ায় এশিয়ার দৃশ্যমানতা বৃদ্ধির ওপর জোর দেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা ভবিষ্যতের কর্মকৌশল নিয়ে মতবিনিময় করেন এবং পারস্পরিক ঐক্য ও সমঝোতার উপর গুরুত্বারোপ করেন। বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এবং এশিয়া গ্রুপের ডিন, এইচ.ই. মেইদিয়াতামা সূর্যদিনগ্রাত-কে, যিনি দক্ষ নেতৃত্বে আলোচনা পরিচালনা করেন।
বাংলাদেশ দূতাবাস রোমানিয়ায় কূটনৈতিক সংলাপ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং গঠনমূলক অংশীদারিত্বের মাধ্যমে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সম্পর্ক উন্নয়নে দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments