মানবপাচার মামলার বিষয়ে আদালতের সঙ্গে পরামর্শ সভা অনুষ্ঠিত
ঢাকা, ২৩ জুলাই ২০২৫: মানবপাচার প্রতিরোধে বিচারিক কার্যক্রমকে আরও কার্যকর করতে WARBE Development Foundation-এর উদ্যোগে এবং Win rock International-এর সহায়তায় “মানবপাচার মামলার বিষয়ে মানবপাচার অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে পরামর্শ সভা” অনুষ্ঠিত হয়েছে।
এই পরামর্শ সভাটি রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবদুল্লাহ আল মামুন, বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ), মানবপাচার অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মোস্তাফিজুর রহমান, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঢাকা এবং মো. নুরায় আলম ভূঁইয়া, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ঢাকা।
এই পরামর্শ সভায় মানবপাচার মামলার বিচারিক প্রক্রিয়ায় উদ্ভূত চ্যালেঞ্জ ও তা কাটিয়ে উঠতে বিচার বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর ভূমিকা নিয়ে আলোচনা হয়। সভাটি মানবপাচারবিরোধী প্রচেষ্টা আরও গতিশীল ও সমন্বিত করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়

