মার্কিন নৌবাহিনীর F-35 যুদ্ধবিমান ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত
ক্যালিফোর্নিয়া, ৩০ জুলাই:
মার্কিন নৌবাহিনীর একটি F-35 যুদ্ধবিমান মধ্য ক্যালিফোর্নিয়ার নেভাল এয়ার স্টেশন লেমুর-এর কাছে বিধ্বস্ত হয়েছে বলে জানানো হয়েছে এক প্রেস বিবৃতিতে।
নৌবাহিনীর পক্ষ থেকে বুধবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল এবং তা দুর্ঘটনাক্রমে বিধ্বস্ত হয়। পাইলট সময়মতো ইজেক্ট করতে সক্ষম হন এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।
বিধ্বস্তের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
নেভাল এয়ার স্টেশন লেমুর, যা ফ্রেসনো শহর থেকে প্রায় ৫০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত, এটি মার্কিন নৌবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান ঘাঁটি।
এফ-৩৫ যুদ্ধবিমান হচ্ছে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার সর্বাধুনিক এবং ব্যয়বহুল ফাইটার জেট, যার উচ্চ প্রযুক্তির স্টিলথ এবং মাল্টিরোল সক্ষমতা রয়েছে।

