তুরস্কের রাষ্ট্রপতির দপ্তর জানিয়েছে, শুক্রবার ইস্তাম্বুলে তুরস্ক, ইতালি এবং লিবিয়ার নেতাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ভূমধ্যসাগর পেরিয়ে লিবিয়া থেকে হাজার হাজার মানুষ ইউরোপে যাওয়ার জন্য যে অভিবাসন পথ ব্যবহার করে, তা একটি প্রধান বিষয় ছিল।
প্রেসিডেন্ট তাইয়্যেব এরদোগান অভিবাসন এবং অন্যান্য সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুলহামিদ আল-দাবিবাহের সাথে দেখা করেন।
লিবিয়ার উপকূল থেকে প্রতিদিনই রওনা দিচ্ছে ছোট ছোট কাঠের নৌকা কিংবা রাবারের ডিঙি। এসব নৌকায় গাদাগাদি করে ওঠানো হচ্ছে নারী, শিশু ও পুরুষ অভিবাসীদের। যাত্রাপথের গন্তব্য—ইটালির ল্যাম্পেডুসা দ্বীপ বা সিসিলি উপকূল।
ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে পাড়ি জমানোর ঝুঁকিপূর্ণ যাত্রা অব্যাহত রেখেছে হাজার হাজার আফ্রিকান ও এশীয় অভিবাসী। আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, লিবিয়া থেকে ইটালির উদ্দেশে যাত্রা করা এসব অভিবাসীদের অনেকে পথেই প্রাণ হারাচ্ছেন

