Sunday, November 15, 2026
Homeবাংলাদেশমহাখালীতে বক্ষব্যাধি হাসপাতালের জামান হোসেন নামের এক কর্মচারি দুর্বৃত্তদের গুলিতে আহত

মহাখালীতে বক্ষব্যাধি হাসপাতালের জামান হোসেন নামের এক কর্মচারি দুর্বৃত্তদের গুলিতে আহত

রাজধানীর মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের এক কর্মচারী দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে হাসপাতালের পাশেই এ ঘটনা ঘটে।জামান হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার ভাই সালাউদ্দিন সজল বলেন, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পাশে স্টাফ কোয়ার্টারে থাকেন জামান। শুক্রবার রাত সোয়া আটটার দিকে তিনি বাসা থেকে বেরিয়ে একটি দোকানে চা পান করতে বসেন। এ সময় মুখোশ পরা দুজন তাকে গুলি করে। আহত ওই কর্মচারী নাম জামান হোসেন (৪০)। তিনি হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক । হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments