Sunday, November 15, 2026
Homeপ্রবাসীনতুন চুক্তি হতে যাচ্ছে সৌদি আরবের সঙ্গে

নতুন চুক্তি হতে যাচ্ছে সৌদি আরবের সঙ্গে

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি নতুন চুক্তি স্বাক্ষরের পথে রয়েছে, যা বাংলাদেশিদের জন্য আরও সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। এ চুক্তির ধরণ এমন, যা ভারত ও পাকিস্তানের সঙ্গেও নেই—বলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

শনিবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত রেমিট্যান্স যোদ্ধা দিবস অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।ড. আসিফ নজরুল বলেন, চুক্তিটি হলে সৌদি আরবে কর্মরত বা আগ্রহী বাংলাদেশিদের জন্য বৈধতা, নিরাপত্তা ও অধিক সুযোগ তৈরি হবে।

বিদেশে যেতে ইচ্ছুকদের প্রতি সতর্কবার্তা দিয়ে উপদেষ্টা বলেন, “বিদেশে যাচ্ছেন তো যাচাই করে যান। অজানা গন্তব্যে জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ দেওয়া ঠিক নয়।”
তিনি আরও বলেন, “যদি সামর্থ্য থাকে, তবে দেশে থেকেই ব্যবসা শুরু করা যায়। সেটিও হতে পারে একধরনের আত্মনির্ভরশীলতার পথ।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments