Sunday, November 15, 2026
Homeঅর্থনিতিসাধারণ করদাতার জন্য আয়কর রিটার্ন এখন বাধ্যতামূলক

সাধারণ করদাতার জন্য আয়কর রিটার্ন এখন বাধ্যতামূলক

সাধারণ করদাতার জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল এখন বাধ্যতামূলক

দেশের সাধারণ করদাতাদের জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল এখন বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড—এনবিআর।
আজ রোববার, ৩ আগস্ট, এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক বিশেষ আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, আগামী ৪ আগস্ট ২০২৫ থেকে দেশের সব সাধারণ ব্যক্তি করদাতাকে www.ctaxnbf.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ই-রিটার্ন পোর্টালে রিটার্ন জমা দিতে হবে।
তবে এই নিয়মের আওতার বাইরে থাকবেন চার শ্রেণির করদাতা—
প্রবাসী বাংলাদেশি,
৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ ব্যক্তি,
সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি
এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি।
তাদের ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে অনলাইন বা অফলাইন—উভয় পদ্ধতিতে রিটার্ন দাখিলের সুযোগ রাখা হয়েছে।

এদিকে, ই-রিটার্ন ব্যবস্থায় কোনো কারিগরি ত্রুটি দেখা দিলে সংশ্লিষ্ট করদাতা আগামী ৩১ অক্টোবরের মধ্যে উপকর কমিশনারের কাছে লিখিত আবেদন করতে পারবেন। পরে যুগ্ম বা অতিরিক্ত কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে, তারা কাগজে রিটার্ন জমা দিতে পারবেন।
এই নির্দেশনা জারি করা হয়েছে আয়কর আইন, ২০২৪-এর ধারা ৩২৮ (চ) অনুযায়ী।
উল্লেখ্য, গত বছর ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে সরকারি কর্মকর্তা এবং তফসিলি ব্যাংকের কর্মীদের জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছিল। এবার সেই বাধ্যবাধকতা বাড়িয়ে সারা দেশের সাধারণ করদাতাদের আওতায় আনা হলো।

এনবিআর জানায়, এটি কর আদায় প্রক্রিয়াকে ডিজিটাল ও সহজ করতে একটি সময়োপযোগী পদক্ষেপ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments