Sunday, November 15, 2026
Homeফিচারগাজার জেইতুন এলাকার দক্ষিণাংশে সব ভবন ধ্বংস করেছে ইসরায়েল

গাজার জেইতুন এলাকার দক্ষিণাংশে সব ভবন ধ্বংস করেছে ইসরায়েল

গাজা সিটির জেইতুন মহল্লার দক্ষিণাংশে আর কোনো ভবন অক্ষত নেই। গাজা সিটির দখল নিতে চলতি মাসের শুরুতে চালু করা স্থল অভিযানের পর থেকে শুধু জেইতুন এলাকায়ই ইসরায়েল ১ হাজার ৫০০-রও বেশি ঘরবাড়ি ধ্বংস করেছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল আনাদোলু সংবাদ সংস্থাকে জানান, মহল্লার দক্ষিণাংশে এখন আর কোনো ভবন দাঁড়িয়ে নেই।

তিনি বলেন, ভবন ধ্বংস করতে ইসরায়েলি সেনারা বুলডোজারসহ নির্মাণযন্ত্র ব্যবহার করছে, পাশাপাশি বোমা বহনকারী রোবট দিয়ে প্রতিদিন সাতটি স্থানে বিস্ফোরণ ঘটানো হচ্ছে। এ ছাড়া কোয়াডকপ্টার ড্রোন ব্যবহার করে বাড়ির ছাদে বোমা ফেলা হচ্ছে।

সুত্র, আল জাজিরা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments