Sunday, November 15, 2026
Homeপ্রবাসীচলতি বছর ১৮ হাজার বাংলাদেশি অবৈধ পথে ইতালি গেছেন: ইতালির রাষ্ট্রদূত

চলতি বছর ১৮ হাজার বাংলাদেশি অবৈধ পথে ইতালি গেছেন: ইতালির রাষ্ট্রদূত

চলতি বছর ১৮ হাজার বাংলাদেশি অবৈধ পথে ইতালি গেছেন: ইতালির রাষ্ট্রদূত

চলতি বছরে প্রায় ১৮ হাজার বাংলাদেশি অবৈধ পথে লিবিয়া হয়ে ইতালিতে প্রবেশ করেছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এ বছর ৯ হাজার বাংলাদেশি নাগরিককে বৈধ ভিসা দিয়েছে ইতালি।

রাষ্ট্রদূত বলেন, “অনেক বাংলাদেশি বৈধ পথে অভিবাসন করছেন না, যা আমাদের দুই দেশের জন্যই ভালো নয়। আমরা খুব সীমিত পরিমাণে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন করছি, তবে এখন আমরা সেই সংখ্যা বাড়াতে চাই।”

সোমবার (১০ নভেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘সম্পর্ক জোরদার: বাংলাদেশ-ইতালির ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি’ শীর্ষক কান্ট্রি লেকচার সিরিজে বক্তৃতা দিতে গিয়ে এসব কথা বলেন আন্তোনিও আলেসান্দ্রো।

রাষ্ট্রদূত আরও বলেন, ইতালি বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও মানবসম্পদ উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা করছে।

ইতালিতে বর্তমানে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী কর্মরত রয়েছেন। ইউরোপে বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার হিসেবে দেশটি দীর্ঘদিন ধরে প্রবাসী আয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে অবৈধ পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের ঝুঁকি নেওয়া বাংলাদেশিদের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সূত্র: বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত অনুষ্ঠান, রাষ্ট্রদূতের বক্তব্য।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments