রিতুপর্ণা চাকমার সাথে অস্ট্রেলিয়া র হাই কমিশনারের সাক্ষাৎ
এএফসি মহিলা এশিয়ান কাপের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল
আগামী বছর অস্ট্রেলিয়া য় অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফসি মহিলা এশিয়ান কাপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
সম্প্রতি দলের অন্যতম তারকা খেলোয়াড় রিতুপর্ণা চাকমা সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়া র হাই কমিশনার সুসান রাইলের সঙ্গে। আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের দলের প্রস্তুতি, লক্ষ্য এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সেরাটা তুলে ধরার প্রত্যয়।
চট্টগ্রাম হিল ট্র্যাক্টস (CHT) থেকে উঠে আসা রিতুপর্ণা চাকমা বাংলাদেশের নারীদের জন্য এক অনুপ্রেরণার নাম। বাধা ভেঙে নিজের স্বপ্নের পথে এগিয়ে চলেছেন তিনি, আর তার এই সাফল্য নতুন প্রজন্মের মেয়েদের স্বপ্ন দেখার সাহস জোগাচ্ছে।
আমরা রিতুপর্ণা ও তার দলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সফলতার শুভকামনা


