Sunday, November 15, 2026
Homeফিচারআইজিপি র সঙ্গে রেড ক্রস প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

আইজিপি র সঙ্গে রেড ক্রস প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

আইজিপি র সঙ্গে রেড ক্রস প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাংলাদেশ বাহারুল আলম বিপিএম-এর সঙ্গে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেড ক্রস (আইসিআরসি)-এর একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার (১১ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইসিআরসি’র হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লুরি (Nicolas Fleury)।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপত্তা ও আইনি সহায়তা প্রদানে বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন। তিনি পুলিশ সদস্যদের প্রশিক্ষণ চাহিদা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং রেড ক্রসের কার্যক্রমের পরিধি সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। এছাড়া, দুর্যোগ ও দুর্ঘটনাকালে রেড ক্রস স্বেচ্ছাসেবীদের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করার আগ্রহ ব্যক্ত করেন প্রতিনিধিদল।

আইজিপি বাহারুল আলম বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments