আটাবের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন মোতাকাব্বীর আহমেদ
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদ।
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে আটাবের প্রধান কার্যালয়ে এসে দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় আটাবের প্রশাসনিক কর্মকর্তাসহ অফিস স্টাফরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে মোতাকাব্বীর আহমেদ আটাবের স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাগত মান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি সকল সদস্যদের সহযোগিতা কামনা করেন এবং ট্রাভেল এজেন্সি খাতকে আরও কার্যকর ও গুণগতমানসম্পন্ন করে গড়ে তুলতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

