Sunday, November 15, 2026
Homeআন্তর্জাতিকআন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) লিবিয়ার ভারপ্রাপ্ত চিফ অব মিশনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ...

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) লিবিয়ার ভারপ্রাপ্ত চিফ অব মিশনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন বাংলাদেশের রাষ্ট্রদূত

০৭ আগস্ট ২০২৫
 লিবিয়ায় আইওএম-এর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ বৈঠক
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার আজ ০৭ আগস্ট ২০২৫ তারিখে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) লিবিয়ার ভারপ্রাপ্ত চিফ অব মিশনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন।
বৈঠকে উপস্থিত ছিলেন দূতাবাসের মিনিস্টার (শ্রম), IOM-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবং স্বেচ্ছা প্রত্যাবাসন বিভাগের পরিচালক। আলোচনায় বাংলাদেশি অভিবাসীদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন, সুরক্ষা, ও কল্যাণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হয়।
রাষ্ট্রদূত আইওএম-এর স্বেচ্ছা মানবিক প্রত্যাবর্তন কর্মসূচির আওতায় অভিবাসীদের অব্যাহত সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, বর্তমানে ত্রিপলী, মিসরাতা ও বেনগাজীসহ লিবিয়ার বিভিন্ন শহরে বিপদগ্রস্ত বহু বাংলাদেশি অভিবাসী স্বেচ্ছায় দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।
তিনি এসব অভিবাসীকে দ্রুত আইওএম-এর কাছে নিবন্ধনের আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ দূতাবাস প্রত্যাবাসন কার্যক্রমে পূর্ণ সহযোগিতা দিতে বদ্ধপরিকর।
আইওএম-এর কর্মকর্তাগণ জানান, লিবিয়া থেকে বিপদগ্রস্ত বাংলাদেশিদের প্রত্যাবাসন কার্যক্রম সংস্থাটি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরিচালনা করছে। বর্তমানে প্রত্যাবাসন ফ্লাইট সীমিত হলেও ভবিষ্যতে তা বাড়ানো হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এর অংশ হিসেবে ২০ আগস্ট ২০২৫ তারিখে বেনগাজী থেকে একটি প্রত্যাবাসন ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্লাইটটিতে গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আনুমানিক ১৬০ জন বাংলাদেশি অভিবাসী দেশে ফেরার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
উভয় পক্ষ দ্রুত নিবন্ধন কার্যক্রম সম্পন্ন ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা জোরদারে সম্মত হন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments