আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ন্যায্য ও নৈতিক নিয়োগ বিষয়ে নীতিগত পরামর্শ সভা।
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে “ন্যায্য ও নৈতিক নিয়োগ চর্চা উন্নয়নে তাৎক্ষণিক অগ্রাধিকার ও নীতিগত সুপারিশ নির্ধারণে নীতিগত পরামর্শ সভা” শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
📅 তারিখ: ১৮ ডিসেম্বর ২০২৫ (বৃহস্পতিবার)
🕙 সময়: সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত (পরবর্তীতে মধ্যাহ্নভোজ)
📍 স্থান: হোটেল অ্যাসকট দ্য রেসিডেন্স (হারমনি হল), বাড়ি-১৩, সড়ক-৮, বারিধারা কূটনৈতিক এলাকা, ঢাকা-১২১২।
এই পরামর্শ সভার আয়োজন করেছে ওয়ার্বে ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (WARBE Development Foundation), যৌথভাবে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর সহযোগিতায় এবং বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায়।
সভায় সরকারি প্রতিষ্ঠান, রিক্রুটিং এজেন্সি, নিয়োগকর্তা, শ্রমিক সংগঠন ও সিভিল সোসাইটি সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। আলোচনায় প্রবাসী কর্মীদের জন্য ন্যায্য ও নৈতিক নিয়োগ নিশ্চিতকরণ, শোষণমূলক নিয়োগ প্রক্রিয়া রোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং অভিবাসনের প্রতিটি ধাপে শ্রমিকদের অধিকার ও কল্যাণ সুরক্ষায় কার্যকর নীতিমালা ও বাস্তবায়ন কৌশল প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া যায়।
এতে অতিথি সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মি. জিয়া হাসান, পলিসি অ্যাডভাইজার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগ ও কার্যকর আলোচনার মাধ্যমে বাংলাদেশে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার পথে এই পরামর্শ সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

