Sunday, November 15, 2026
Homeএশিয়াওকাপ (OKUP)-এর আয়োজনে এপিএসএফ (APSF) ২০২৫-এ সফলভাবে অনুষ্ঠিত হলো "Climate Mobility and...

ওকাপ (OKUP)-এর আয়োজনে এপিএসএফ (APSF) ২০২৫-এ সফলভাবে অনুষ্ঠিত হলো “Climate Mobility and Justice

ওকাপ (OKUP)-এর আয়োজনে এপিএসএফ (APSF) ২০২৫-এ সফলভাবে অনুষ্ঠিত হলো “Climate Mobility and Justice: Strengthening CSO Collaboration for Joint Advocacy” কৌশলগত অধিবেশন

আজ থাইল্যান্ডের ব্যাংককের থাম্মাসাত বিশ্ববিদ্যালয়ে এশিয়া প্যাসিফিক সোশ্যাল ফোরাম (APSF) ২০২৫-এর অংশ হিসেবে ওকাপ (OKUP) আয়োজন করে গুরুত্বপূর্ণ কৌশলগত অধিবেশন “Climate Mobility and Justice: Strengthening CSO Collaboration for Joint Advocacy”।

এই অধিবেশনে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত ও স্থানান্তরিত জনগোষ্ঠীর ন্যায়বিচার ও সুরক্ষা নিশ্চিত করতে নাগরিক সমাজ সংস্থাগুলোর (CSO) যৌথ পদক্ষেপের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়।

অধিবেশনের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ওকাপ-এর চেয়ারম্যান ও প্রধান গবেষক শাকিরুল ইসলাম, যিনি উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে সেশনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

বিশেষজ্ঞ প্যানেলিস্ট ও আলোচকদের মূল্যবান মতামত ও অবদানের জন্য ওকাপ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। তারা হলেন —

উর্মি জাহান তন্নি, রিসার্চ ম্যানেজার, OKUP

নাবিয়া পেরেন্নিয়া, ডেস্ট্রাকটিভ ফিশিং ওয়াচ ইন্দোনেশিয়া

আনিকা আজহার, কান্ট্রি কো-অর্ডিনেটর, বাংলাদেশ, PCI

বরিসলাভ গেরাসিমভ, GAATW, সম্পাদক, Anti-Trafficking Review

সুমাইয়া ইসলাম, নির্বাহী পরিচালক, BNSK

এই অধিবেশন নাগরিক সমাজ সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠার পথকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments