কল্যাণপুর পোড়া বস্তিতে সুইডেনের রাষ্ট্রদূত ও জাতিসংঘের তিন সংস্থার প্রতিনিধি দলের পরিদর্শন
সুইডেনের মাননীয় রাষ্ট্রদূত এবং UNFPA বাংলাদেশ, UN Women বাংলাদেশ ও UNICEF বাংলাদেশের প্রতিনিধিরা কল্যাণপুর পোড়া বস্তি পরিদর্শন করেছেন। বস্তির নারীদের সঙ্গে সময় কাটিয়ে তারা তাঁদের দৃঢ়তা, সাহস ও নেতৃত্বের বাস্তব গল্পগুলো মনোযোগ দিয়ে শুনেছেন।
নারীদের অভিজ্ঞতা ও জীবনের সংগ্রাম কাছ থেকে জানতে পারা এই সফরকে আরও তাৎপর্যপূর্ণ করেছে। তাঁদের গল্পগুলো কেবল ব্যক্তিগত নয়—এগুলো নগর জীবনের চরম বাস্তবতা, প্রতিদিনের লড়াই এবং পরিবর্তনের ইচ্ছশক্তিকে তুলে ধরে।
এই আন্তরিক সম্পৃক্ততা নারীদের অবস্থান, তাদের প্রয়োজন এবং উন্নয়ন যাত্রায় তাদের ভূমিকা আরও সুস্পষ্টভাবে দৃশ্যমান করে তুলে—যা ভবিষ্যৎ উদ্যোগ ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

