Sunday, November 15, 2026
Homeবাংলাদেশক্ষতি পোষাতে শনিবারও ক্লাস নেবেন শিক্ষকরা

ক্ষতি পোষাতে শনিবারও ক্লাস নেবেন শিক্ষকরা

ক্ষতি পোষাতে শনিবারও ক্লাস নেবেন শিক্ষকরা

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজী বলেছেন, আমাদের বড় দাবি পূরণ হয়েছে। এটা আমাদের বড় বিজয়। আন্দোলন করে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি ফিরছি। আমাদের আন্দোলন প্রত্যাহার করছি। বুধবার থেকে শ্রেণিকক্ষে ফিরছি। ক্ষতি পোষাতে শনিবারও ক্লাস নেবেন শিক্ষকরা , মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি এ কথা বলেন।

দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘আমাদের মন ও প্রাণ ক্লাসের মধ্যেই ঝুঁকে থাকে। তবে যৌক্তিক আন্দোলনে আমরা কয়েকদিন ক্লাসে সময় দিতে পারিনি। তাই ক্ষতি পুষিয়ে বার্ষিক পরীক্ষার আগে যতগুলো শনিবার আছে,  ক্ষতি পোষাতে শনিবারও ক্লাস নেবেন শিক্ষকরা।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাড়িভাড়া, কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা ও চিকিৎসা ভাতা ১৫০০ টাকা করার দাবিতে গত ১২ অক্টোবর আন্দোলনে নামে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান, সচিবালয় অভিমুখে মিছিল এবং শাহবাগ মোড় অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আসছেন। টানা ৮ দিন পর আজ বাড়িভাড়া দুই ধাপে ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শরিফুন্নেসা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সম্মতিপত্রে বলা হয়েছে, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা নিম্নোক্ত শর্তাদি পরিপালন সাপেক্ষে ১ নভেম্বর, ২০২৫ তারিখ থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) এবং ১ জুলাই, ২০২৬ তারিখ থেকে উক্ত ৭.৫ শতাংশের অতিরিক্ত আরো ৭.৫ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে নির্ধারণ করা হলো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments