Monday, June 8, 2026
Homeফিচারচীন- বাংলাদেশ সহযোগিতা দিন দিন বাড়ছে

চীন- বাংলাদেশ সহযোগিতা দিন দিন বাড়ছে

চীন- বাংলাদেশ সহযোগিতা দিন দিন বাড়ছে

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ‘চীন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সহযোগিতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।’ চায়নিজ কমিউনিস্ট পার্টি বিএনপিকে একটি গণতান্ত্রিক দল হিসেবে বিবেচনা করে এবং দলটির নেতৃত্ব বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে দেখা করে রাষ্ট্রদূত এসব কথা বলেন। এ সময় তিনি ডেপুটি স্পিকারকে চীন সফরের আমন্ত্রণ জানান।

তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য চীনে যাওয়ার প্রক্রিয়া আরো সহজ করার বিষয়ে কথা বলেন।কায়সার কামাল জানান, ডেপুটি স্পিকার পদকে নিরপেক্ষ রাখতে তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

সাক্ষাতে শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় উভয় পক্ষ একে অপরকে শুভেচ্ছা স্মারক উপহার দেন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments