জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর উদ্যোগে নতুন রিক্রুটিং লাইসেন্স প্রাপ্তদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণে বৈধ, নিরাপদ ও নৈতিক অভিবাসন নিশ্চিতকরণে সরকারের নির্দেশনা এবং নির্ধারিত আইন মেনে বিদেশে কর্মী প্রেরণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বিএমইটি প্রত্যাশা করে, রিক্রুটিং এজেন্সিগুলো সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে বাংলাদেশের নাগরিকদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করবে।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিএমইটির মহাপরিচালক জনাব আবুল হাসানাত হুমায়ুন কবির মহোদয়। তিনি বলেন, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে রিক্রুটিং এজেন্সিগুলোর দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

