রবিবার (২ নভেম্বর) দুপুরে জেনেভা ক্যাম্প পরিদর্শন শেষে এডিসি জুয়েল এ তথ্য জানান।
তিনি বলেন, ‘জেনেভা ক্যাম্প এরই মধ্যে মানবিক বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে।
অর্থাৎ বসবাসের জন্য সম্পূর্ণ অনুপযোগী। এর ওপর বিষফোঁড়া হিসেবে যুক্ত হয়েছে বাইরের মানে সাধারণ বাংলাদেশি নাগরিক। আমাদের হিসাব মতে ২০ থেকে ২৫ হাজার বাংলাদেশি ভাড়াটিয়া বিভিন্নভাবে এখানে বসবাস করছে। এতে পরিবেশ আরো কয়েক গুণ নষ্ট হচ্ছে।
অবৈধভাবে আরেকজনের থেকে রুম ক্রয় করে, বিল্ডিং ক্রয় করে। এখানে যারা বহিরাগত আছে, যাদের এখানে থাকার আইনগত সুযোগ নাই, তাদের আমরা উচ্ছেদ করব। ধীরে ধীরে সম্পূর্ণ আইনগত প্রক্রিয়ায়, সবার সঙ্গে আলোচনা করে উচ্ছেদ করব। যাতে প্রাথমিক পর্যায়ে কিছুটা চাপ কমানো যায়।’
এরপর আবার নতুন করে যানবাহন রিকশা, ভ্যান, মোটরসাইকেল চলাচল করছে। যেগুলো মাদক পরিবহনে ব্যবহৃত হচ্ছে। তাই পুলিশ ক্যাম্পের ভেতরে এ যানবহনগুলোর চলাচল একটু নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। যাতে মানুষজন সহজে চলাফেরা করতে পারে। সূত্র : কালের কন্ঠ ।

