Sunday, November 15, 2026
Homeঅর্থনিতিটেকসই পোশাক খাতে সম্পর্ক জোরদারে ডেনমার্ক-বাংলাদেশ অংশীদারিত্ব

টেকসই পোশাক খাতে সম্পর্ক জোরদারে ডেনমার্ক-বাংলাদেশ অংশীদারিত্ব

টেকসই পোশাক খাতে সম্পর্ক জোরদারে ডেনমার্ক-বাংলাদেশ অংশীদারিত্ব

ডেনমার্কের বাংলাদেশে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার সম্প্রতি নবনির্বাচিত বিজিএমইএ (বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন) এর সভাপতি মাহমুদ হাসান খান এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাক্ষাৎ করেন।
সাক্ষাতে দুই দেশের মধ্যে কৌশলগত বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তারের বিষয় নিয়ে আলোচনা হয়। ডেনমার্ক বাংলাদেশের পোশাক শিল্পের টেকসই ও দায়িত্বশীল রূপান্তরে এক গুরুত্বপূর্ণ সহযোগী দেশ হিসেবে কাজ করে যাচ্ছে।
বর্তমানে ব্যক্তি প্রতি রপ্তানির দিক থেকে ডেনমার্ক বাংলাদেশের শীর্ষ গন্তব্য, যা দুই দেশের বাণিজ্যিক বন্ধুত্বের দৃঢ়তার প্রমাণ।
ডেনমার্ক শুধু পোশাক খাতেই নয়, বরং সবুজ বন্দর (Green Ports), অফশোর উইন্ড এনার্জি, শ্রমিকদের নিরাপত্তা, যোগ্যতা বৃদ্ধি, এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নসহ বিভিন্ন খাতে গবেষণা নির্ভর প্রকল্প ও কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের পাশে রয়েছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments