তাশখন্দে “বাংলাদেশ-উজবেকিস্তান: যুবদের মাধ্যমে সংযোগ” শীর্ষক অনুষ্ঠানে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ
আজ, ২৯ জুলাই ২০২৫, তাশখন্দে বাংলাদেশ দূতাবাসে “বাংলাদেশ-উজবেকিস্তান: Connecting through Youth” শীর্ষক একটি ইন্টার্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়। উজবেকিস্তানের একাধিক খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এইচ. ই. মোহাম্মদ মোনিরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন ওয়েবস্টার ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের প্রধান মি. রুস্তম কাইউমভ এবং আমেরিকান ইউনিভার্সিটি অব টেকনোলজির ডিরেক্টর মি. মুজাফফর ওরিপখোজায়েভ।
বক্তারা বাংলাদেশের এবং উজবেকিস্তানের যুব সমাজের শক্তি, সৃজনশীলতা ও সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল ও ফলপ্রসূ করার ওপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ ও উজবেকিস্তানের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক ও শিক্ষাগত বিনিময় জোরদার করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মত প্রকাশ করেন।

