Sunday, November 15, 2026
Homeআন্তর্জাতিকতিউনিসিয়া থেকে ২০ জন বাংলাদেশি নাগরিকের নিরাপদ প্রত্যাবাসন

তিউনিসিয়া থেকে ২০ জন বাংলাদেশি নাগরিকের নিরাপদ প্রত্যাবাসন

ঢাকা, ২৩ জুলাই ২০২৫: বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার আন্তরিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় তিউনিসিয়া থেকে ২০ জন বাংলাদেশি নাগরিককে ২৩ জুলাই ২০২৫ তারিখে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

প্রত্যাবাসিত অভিবাসীদের মধ্যে ১৮ জন তিউনিসিয়ার কেফ (Kef) গভর্নরেটের সেরস সিভিল কারাগারে আটক ছিলেন। গত ১৪ জুলাই স্থানীয় আদালতের রায়ে তারা মুক্তি পান। এরপর তিউনিসিয়ার ন্যাশনাল গার্ড তাদের রাজধানী তিউনিসে স্থানান্তর করে এবং বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করে।

বাংলাদেশ দূতাবাস তাৎক্ষণিকভাবে তাদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করে এবং ১৫ জুলাই আইওএম-এর সহায়তায় প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে দূতাবাস দ্রুত ট্রাভেল পারমিট (আউটপাস) ইস্যু করে, যা তাদের দেশে প্রত্যাবাসনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।

এই সম্মিলিত উদ্যোগের ফলে দীর্ঘদিন বিদেশে আটকে পড়া এবং নানা প্রতিকূলতার মধ্যে থাকা অভিবাসীরা অবশেষে নিজ দেশে ফিরে আসার সুযোগ পেলেন।

বাংলাদেশ দূতাবাস, লিবিয়া এবং আইওএম-এর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে এ সফল প্রত্যাবাসন সম্ভব হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments