ভিসা প্রতারণা সম্পর্কে সতর্কতা!
বর্তমানে কিছু ভুয়া ভিসা প্রচার ও বিতরণ করা হচ্ছে। আপনি যদি কোনো এজেন্ট বা ভিসা প্রসেসিং কোম্পানির মাধ্যমে কাজের অনুমতিপত্র (ওয়ার্ক পারমিট) বা ভিসার জন্য আবেদন করে থাকেন, তাহলে আপনি ভিসা প্রত্যাখ্যান অথবা ভুয়া ভিসা পাওয়ার ঝুঁকিতে রয়েছেন।
সর্বদা সঠিক পদ্ধতি অনুসরণ করুন:
- প্রথমে অনলাইনে আবেদন করুন ও ফি প্রদান করুন
- এরপর VFS Global-এ আপনার আবেদন জমা দিন ও বায়োমেট্রিকস দিন
- আবেদনপত্রে অবশ্যই আপনার ব্যক্তিগত মোবাইল নম্বর দিন – এজেন্টের নয়!
- ডেনিশ দূতাবাস, ঢাকা – এর কোনো এজেন্ট বা ভিসা ফ্যাসিলিটেটিং কোম্পানির সঙ্গে কোনো চুক্তি নেই।
- শুধুমাত্র VFS Global-এর মাধ্যমে জমা দেওয়া আবেদনই গ্রহণযোগ্য।
সতর্ক থাকুন, প্রতারণা এড়িয়ে চলুন।

