Friday, September 11, 2026
Homeবাংলাদেশপোশাক খাতে সুষ্ঠু শ্রম পরিবেশ বজায় রাখতে বিজিএমইএ–শ্রমিক ফেডারেশন মতবিনিময় সভা

পোশাক খাতে সুষ্ঠু শ্রম পরিবেশ বজায় রাখতে বিজিএমইএ–শ্রমিক ফেডারেশন মতবিনিময় সভা

বাংলাদেশের গার্মেন্টস খাতে শান্তিপূর্ণ, আইনানুগ এবং স্থিতিশীল শ্রম পরিবেশ বজায় রাখার লক্ষ্যে ধারাবাহিকভাবে শ্রমিক ফেডারেশনগুলোর সঙ্গে মতবিনিময় করে আসছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (BGMEA)।
১৩ জুলাই ২০২৫, উত্তরায় BGMEA কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় অংশ নেন আইবিসিভূক্ত শ্রমিক ফেডারেশনগুলোর নেতারা এবং বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, সহ-সভাপতি মোঃ রেজোয়ান সেলিম ও পরিচালক আসেফ কামাল পাশা।
আলোচনার মূল বিষয়সমূহঃ
  • আইনশৃঙ্খলা বজায় রেখে যৌক্তিক দাবি উপস্থাপন
  • রাস্তা অবরোধ বা সহিংস কর্মসূচি পরিহার
  • গাজীপুর, সাভার ও আশুলিয়ায় আঞ্চলিক অভিযোগ নিষ্পত্তি সেল
  • শ্রমিকদের জন্য হাসপাতাল ও ফুড রেশনিং প্রকল্প
  • মধ্যম পর্যায়ের ম্যানেজারদের প্রশিক্ষণ কার্যক্রম
  • শ্রমিকদের সমস্যা দ্রুত সমাধানের পথ খোঁজা

সভায় উভয় পক্ষ পোশাক শিল্পে শান্তিপূর্ণ ও কার্যকর শ্রম পরিবেশ বজায় রাখার বিষয়ে একসঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments