প্রবাসী কল্যাণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত
তারিখ: ০৬ আগস্ট ২০২৫ |স্থান: প্রবাসী কল্যাণ ব্যাংক, প্রধান কার্যালয়
“জুলাই পুনর্জাগরণ” ও “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনা মোতাবেক প্রবাসী কল্যাণ ব্যাংকের পক্ষ থেকে আজ এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব চানু গোপাল ঘোষ, যিনি স্বহস্তে কয়েকটি ফলজ গাছ রোপণ করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন এবং মহাব্যবস্থাপক (হিসাব, আইসিসি ও আইটি) জনাব মোহাম্মদ মিজানুর রহমান। তাঁরা বৃক্ষরোপণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এছাড়াও, প্রবাসী কল্যাণ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে পরিবেশবান্ধব এই উদ্যোগকে সার্থক ও প্রাণবন্ত করে তোলেন।
এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণে ব্যাংকের দায়বদ্ধতা এবং সামাজিক দায়িত্ব পালনের প্রত্যয় আরও একবার দৃঢ়ভাবে প্রকাশ পায়।

