Sunday, November 15, 2026
Homeফিচারপ্রবাসী টিভির পক্ষ থেকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব...

প্রবাসী টিভির পক্ষ থেকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব ওয়াহিদুজ্জামান এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

প্রবাসী টিভির পক্ষ থেকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব ওয়াহিদুজ্জামান সাহেবের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (12/11/2025) বিকেলে এ সৌজন্য সাক্ষাতে প্রবাসী টিভির প্রতিনিধি দল ওসি সাহেবের সঙ্গে স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সমাজকল্যাণমূলক কার্যক্রম ও প্রবাসীদের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

ওসি ওয়াহিদুজ্জামান সাহেব বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক শান্তি প্রতিষ্ঠায় গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসী টিভির মতো দায়িত্বশীল সংবাদমাধ্যম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।”

প্রবাসী টিভির প্রতিনিধি দল থানার সার্বিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সমাজ উন্নয়নমূলক উদ্যোগ হাতে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎ শেষে প্রবাসী টিভির পক্ষ থেকে ওসি সাহেবকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments