বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মি. মো. তৌহিদ হোসেনের সাথে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আলজায়ানির বৈঠক
মানামা (বাহরাইন), ১ নভেম্বর ২০২৫: বাহরাইনে অনুষ্ঠিত ২১তম মানামা ডায়ালগের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মি. মো. তৌহিদ হোসেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আলজায়ানির সঙ্গে বৈঠক করেন।
দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর এই সৌহার্দ্যপূর্ণ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শ্রম ও প্রবাসী কল্যাণ, এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে আলোচনা হয়।
উভয় পক্ষ বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন।

