Sunday, November 15, 2026
Homeফিচারযুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টার

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক প্রধান উপদেষ্টার

বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা
ঢাকা, ২৮ জুলাই ২০২৫ — সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার তিনি বলেছেন, বাংলাদেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না।
“সন্ত্রাসবিরোধী লড়াই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। আমরা সন্ত্রাসীদের নির্মূল করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো,” বলেন প্রধান উপদেষ্টা।
রাজধানীর স্টেট গেস্ট হাউজ যমুনায় আজ বিকেলে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
প্রায় ৪০ মিনিটের এই বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চলমান শুল্ক সংক্রান্ত আলোচনা এবং দ্বিপাক্ষিক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যাকবসন বাংলাদেশে সংস্কারমূলক উদ্যোগ ও গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন হবে বলে তাদের আশা।
বৈঠকে প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য গঠনে কাজ করা কমিশনের অগ্রগতির বিষয়েও অবহিত করেন। তিনি বলেন, “আমি বিশ্বাস করি কমিশন চমৎকার কাজ করছে। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে সদস্যরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন।”
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments