রেমিট্যান্স অভিজ্ঞতার আলোকে বার্তা তৈরিতে রামরুর ‘মেসেজ ডেভেলপমেন্ট ওয়ার্কশপ’ অনুষ্ঠিত
ঢাকা, ২৮ জুলাই ২০২৫:
রামরু’র ‘সফল’ প্রকল্পের আওতায় অভিবাসী পরিবারগুলোর বাস্তব অভিজ্ঞতা ও রেমিট্যান্স ব্যবস্থাপনার প্রেক্ষিতে কার্যকর সচেতনতামূলক বার্তা তৈরির লক্ষ্যে একটি ‘মেসেজ ডেভেলপমেন্ট ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়।
এই কর্মশালাটি আয়োজিত হয় সোমবার, ২৮ জুলাই ২০২৫, ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব-এ। পুরো কর্মশালাটি ফ্যাসিলিটেট করেন মেহরাব উল গণি, লিড – কমিউনিকেশনস, অ্যাডভোকেসি অ্যান্ড পার্টনারশিপ, প্র্যাক্টিক্যাল অ্যাকশন।
‘সফল’ প্রকল্পের উদ্দেশ্য এবং সচেতনতামূলক উদ্যোগ তুলে ধরেন শরীফুল ইসলাম চৌধুরী, ন্যাশনাল প্রজেক্ট অ্যানালিস্ট, ইউএনসিডিএফ। এছাড়া মেরিনা সুলতানা, পরিচালক, প্রোগ্রাম, রামরু, কর্মশালার মূল উদ্দেশ্য এবং প্রবাসীদের সঙ্গে পরিবারের যোগাযোগের চ্যালেঞ্জ ও সেবা ব্যবস্থার ম্যাপিং বিশ্লেষণ উপস্থাপন করেন।
কর্মশালায় অংশগ্রহণ করেন:
ডিজিটাল, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ার যোগাযোগ বিশেষজ্ঞ
সৃজনশীল পেশাজীবী
ইউএনসিডিএফ টিমের সদস্য
আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি
রেড কমিটি সদস্য
নারী উদ্যোক্তা
সফল অভিবাসী প্রতিনিধিগণ
রামরু প্রকল্পের টিম
মোট ২১ জন অংশগ্রহণকারী অভিজ্ঞতা ও মতামত বিনিময়ের মাধ্যমে সচেতনতামূলক বার্তা তৈরির প্রক্রিয়াকে আরও সমৃদ্ধ করে তোলে।
উল্লেখ্য, ‘সফল’ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে UN Capital Development Fund (UNCDF) এবং Embassy of Switzerland in Bangladesh এর সহায়তায়।

