১৩ জন জাপানি শিক্ষক বাংলাদেশের শিক্ষাব্যবস্থা দেখতে এলেন!
৫ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত জাপানের ১৩ জন শিক্ষক বাংলাদেশ সফর করেন জাইকার ওভারসিজ ট্রেনিং প্রোগ্রামের অংশ হিসেবে। এই সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থা ও অবস্থা সম্পর্কে সরাসরি ধারণা নেওয়া।
তারা ঢাকার ভিতরে ও বাইরে বিভিন্ন ধরনের সরকারি ও বেসরকারি, প্রাথমিক ও উচ্চপ্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। কিছু স্কুলে জাপানি শিক্ষকরা ছোট ছোট ক্লাস নেন, যেখানে তাঁরা শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন জাপানি সংস্কৃতির বিভিন্ন দিক—যেমন: করাতে, ওরিগামি, শিকি (চার ঋতু), ও কেনদামা। শিক্ষার্থীরাও তাদের উষ্ণ হাসি ও ভালোবাসা দিয়ে স্বাগত জানায়।
বাংলাদেশ সফর শেষে, এই শিক্ষকরা জাপানে ফিরে তাদের অভিজ্ঞতা অন্য শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেবেন—যা দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও বোঝাপড়াকে আরও গভীর করবে।

