Sunday, November 15, 2026
Homeফিচারবিসিএসের ৪৭তম লিখিত পরীক্ষা শুরু ২৭ নভেম্বর, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত

বিসিএসের ৪৭তম লিখিত পরীক্ষা শুরু ২৭ নভেম্বর, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৭ নভেম্বর, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২৭ নভেম্বর থেকে এই পরীক্ষা শুরু হবে, যা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে এই পরীক্ষা হবে। গতকাল রবিবার সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবশ্যিক বিষয়ের পরীক্ষাগুলো সকাল ১০টা থেকে দুপুর ১টা বা ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তিন থেকে চার ঘণ্টার এসব পরীক্ষায় সর্বোচ্চ ২০০ নম্বরের প্রশ্ন থাকবে। ২৭ নভেম্বর বাংলা প্রথমপত্র বিষয় দিয়ে এই পরীক্ষা শুরু হবে। কারিগরি, পেশাগত এবং সাধারণ উভয় ক্যাডারের প্রার্থীদের জন্য এ বিষয় প্রযোজ্য।
 
পরীক্ষার হল, আসনবিন্যাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা পরে কমিশনের ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
গত ২৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী। তাঁরাই লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
সূত্র , কালের কন্ঠ
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments