প্রবাসে বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য গ্রহণের লক্ষ্যে অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র মহাসচিবের হাতে প্রদান
বিস্তারিত:
প্রবাসে বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য গ্রহণের লক্ষ্যে বিএনপির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন করা হচ্ছে। এ উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্বের জন্য আমন্ত্রণপত্র বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন বিএনপির কোষাধ্যক্ষ ও প্রাথমিক সদস্য পদ নবায়ন কমিটির সদস্য সচিব জনাব এম রশিদুজ্জামান মিল্লাত।
অনুষ্ঠানটি প্রবাসে অবস্থানরত বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সদস্য পদ নবায়ন কার্যক্রম আরও সহজ ও স্বচ্ছ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

