এনএসডিএ আয়োজিত “মানসম্মত ও যুগোপযোগী অ্যাসেসমেন্ট টুলস প্রণয়ন কর্মশালা” অনুষ্ঠিত
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) আজ আয়োজন করেছে “মানসম্মত ও যুগোপযোগী অ্যাসেসমেন্ট টুলস প্রণয়ন কর্মশালা”। অনুষ্ঠানের উদ্বোধন পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী। কর্মশালার সভাপতিত্ব করেন সদস্য (সমন্বয় ও অ্যাসেসমেন্ট) ও যুগ্মসচিব মিনা মাসুদ উজজমান।
কর্মশালায় ১৫টি অকুপেশনের মানসম্মত ও যুগোপযোগী অ্যাসেসমেন্ট টুলস রিভিউ ও প্রণয়ন করা হয়, যেখানে সংশ্লিষ্ট প্রতিটি ক্ষেত্রে অভিজ্ঞ রিসোর্স পার্সনরা অংশগ্রহণ করেন।
এই উদ্যোগ দেশের দক্ষতা মূল্যায়ন ব্যবস্থাকে আরও মানসম্মত, স্বচ্ছ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

