নভেম্বর মাসের প্রথম তিন দিনে প্রবাসীরা দেশে ৩৫০ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
গত বছর একই সময়ে ছিল ২২১ মিলিয়ন ডলার। মঙ্গলবার (৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, নভেম্বর মাসের প্রথম তিন দিনে দেশের রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ৪৮.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৩ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা মোট ১০ হাজার ৪৭৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৯ হাজার ১৫৯ মিলিয়ন ডলার।
ব্যাংকাররা জানান, দেশের ডলার মার্কেট বর্তমানে স্বাভাবিক অবস্থায় রয়েছে।
খোলা বাজারে হুন্ডির প্রভাব কমার ফলে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠাতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। বর্তমানে ব্যাংকিং চ্যানেলে প্রাপ্ত রেটও খোলা বাজারের ডলারের দামের কাছাকাছি হওয়ায়, প্রবাসীরা ব্যাংকিং চ্যানেল ব্যবহার করছে বেশি।

